সরাসরি মূল অংশে যান

সর্বশেষ আপডেট ২৫ অক্টোবর, ২০২৬

আপনার দোকানের ডেটা আমরা কীভাবে রাখি

এটা কী নিয়ে

আমরা যখন আপনার জন্য LaptopERP হোস্ট করি (ম্যানেজড হোস্টিং), তখন আপনার দোকানের ডেটা কীভাবে রাখি, এই পেজ তা নিয়ে। ইনস্টল করা লাইসেন্সে ডেটা থাকে আপনার নিজের সার্ভারে, আপনার টিমের হাতে।

ডেটা কার কাছে থাকে

আপনার দোকানের ডেটার মালিক আপনার দোকান। প্রতিটা দোকান পায় নিজের ইনস্টলেশন আর নিজের PostgreSQL ডাটাবেস, অন্য কোনো দোকানের ডেটার সাথে কখনো মেশে না।

ব্যাকআপ

এখন প্রতিটা আপডেটের আগে হাতে পুরো ব্যাকআপ নেওয়া হয়। নিয়ম করে অন্য সার্ভারে ব্যাকআপ রাখার ব্যবস্থা আসছে।

কে দেখতে পায়

আপনার দোকানের ভেতরে প্রত্যেকে শুধু তাই দেখেন যা তার রোলে অনুমতি আছে: ডিসকাউন্ট, কেনা দাম, ডিলিট আর ট্রান্সফার, প্রতিটার আলাদা অনুমতি। কোনো স্টাফকে বন্ধ করলে সাথে সাথে তার লগইন শেষ হয়।

ছেড়ে গেলে

আপনার ডেটা আপনারই থাকে। প্রতিটা রিপোর্ট যখন খুশি Excel আর PDF-এ নামানো যায়।

প্রশ্ন

আপনার ডেটা নিয়ে প্রশ্ন? hello@example.com ঠিকানায় ইমেইল করুন, অথবা 01X‑XXXX‑XXXX নম্বরে কল করুন।